শ্রম বিষয়ক প্রতিবেদনের জন্য সম্মাননা পেলেন একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি

আপডেট : ০১ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) ১১টি অনুমোদনহীন কারখানায় শ্রম আইনের ৪৫টি ধারা-উপধারার লঙ্ঘন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে মহান মে দিবস ও এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের আলোচনা সভায় এই পুরস্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টা।

গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সুশান্ত সিনহার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে তুলে ধরা হয়, কীভাবে বছরের পর বছর বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কুষ্টিয়ায় কারখানা চালাচ্ছে সরকারি অনুমোদন ছাড়াই। 

প্রতিবেদনে তিনি তুলে ধরেন, কুষ্টিয়া অঞ্চলে বিএটির ১২টির মধ্যে ১১টি কারখানারই চলছে সরকারের কোনো অনুমোদন ও নিবন্ধন ছাড়া। আর মৌসুমি কারখানা হিসেবে ১২৫দিন চালানোর অনুমতি নিয়ে জেএলটি কারখানা গোপনে প্রায় সারাবছর চালায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো। এমনকি বহুজাতিক সিগারেট কোম্পানিটির বিরুদ্ধে সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করানোসহ শ্রম আইনের ৪৫টি ধারা-উপধারা লঙ্ঘনের প্রমাণ মিলেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে। 

প্রথমবারের মতো মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে একত্রে পালন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সারাদেশে শ্রমিকদের কর্মপরিবেশসহ শ্রম অধিকার বিষয়ে পুরস্কার ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। 

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৯ শিক্ষার্থীর পাশাপাশি ৯ জন টেলিভিশন, সংবাদপত্র এবং চিত্র সাংবাদিককে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

টেলিভিশন ক্যাটাগরিরতে প্রথম হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, দ্বিতীয় স্থানে এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাকিব মানিক এবং তৃতীয় স্থান বিজয়ী জাগো নিউজ২৪ এর ইয়াসির আরাফাত।  

আরবিএস
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ ও সিওও শফিক আহমেদ এবং আলোকচিত্রী শহিদুল আলমসহ নিজ নিজ ক্ষেত্রে সফল ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর