একাত্তরের বার্তা প্রধানসহ ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেলো ‘হুজ হু বাংলাদেশ’ অ্যাওয়ার্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ ও সিওও শফিক আহমেদ এবং আলোকচিত্রী শহিদুল আলমসহ নিজ নিজ ক্ষেত্রে সফল ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সম্মাননা 'হুজ হু বাংলাদেশ-২০২৬'। 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেওয়া হয়। 

১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের সম্মাননা প্রদান করে আসা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’-র এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন তারা হলেন-

আজীবন সম্মাননা: দৃক এর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।

সাংবাদিকতা: শফিক আহমেদ (সিওও ও বার্তা প্রধান, একাত্তর টেলিভিশন)।

শিল্প ও সংস্কৃতি: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা)।

শিল্প ও সাহিত্য: জনপ্রিয় কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম।

কৃষি: অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান (ভিসি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়)।

শিক্ষা: বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর আহমেদ চৌধুরী।

উদ্যোক্তা (পুরুষ): এরশাদ উল্লাহ (সংসদ সদস্য ও ব্যবসায়ী)।

উদ্যোক্তা (নারী): কনা আলম (ওমেন্স ওয়ার্ল্ড)।

পেশাজীবী: শাখাওয়াত হোসেন (সিইও, হোটেল শেরাটন ও ওয়েস্ট ইন)।

ক্রীড়া: সাঈদ উর রব (যুক্তরাষ্ট্র)।

সমাজসেবা: শান্তি শ্রী (শ্রী চিন্ময় ফাউন্ডেশন)।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল কবির রিজভী বলেন, যারা মেধা ও শ্রম দিয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখছেন, তাদের মূল্যায়ন করা রাষ্ট্রের পাশাপাশি সামাজিক সংগঠনেরও দায়িত্ব। হুজ হু-র এই উদ্যোগ গুণীজনদের আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, তথ্য ও প্রযুক্তির এই যুগে আমাদের গুণীজনদের কাজ ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সরকার সবসময় মেধাবীদের পৃষ্ঠপোষকতা করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং 'হুজ হু বাংলাদেশ'-এর প্রধান নির্বাহী নাজিনুর রহিমসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের বিশ্বমঞ্চে পরিচিত করা ও অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। 

একাত্তর/এসি
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলো দর্শকের ভালোবাসার একাত্তর টেলিভিশন। সংবাদ নয়, সংযোগ, প্রতিপাদ্যে, যাত্রা শুরু করা টেলিভিশনটির জন্মদিনে সূচিত হলো নতুন প্রত্যয়। একাত্তর উদযাপন করবে, মানুষ, গণতন্ত্র ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর