একাত্তর টিভিতে সংবাদ প্রচারের পর পরিবারের কাছে ফিরলো নিখোঁজ শিশু দীন ইসলাম

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:২০ পিএম

ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে। একাত্তর টেলিভিশনে “ঢাকার সায়েদাবাদ থেকে ছয়দিন ধরে নিখোঁজ দীন ইসলাম” শিরোনামে সংবাদ প্রচারের পর বেসরকারি শিশু উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) উদ্যোগে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

লিডোর সমাজকর্মীরা বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়ি জুরাইনের কদমতলীতে নিয়ে যান। পরে কদমতলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) প্রক্রিয়া অনুসরণ করে দীন ইসলামকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

লিডোর সমাজকর্মী মাসুদ মাহাতাব জানান, গত ১৪ জুন ঢাকা রেলওয়ে থানার সহায়তায় দীন ইসলামকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে লিডোর আশ্রয়কেন্দ্রে নিরাপদে রাখা হয় এবং পরিবারের সন্ধানে কাজ শুরু করা হয়। তবে শিশুটি নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে না পারায় পরিবারের খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরও জানান, একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘ ছয়দিনের উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সন্তানকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে তারা লিডো, ঢাকা রেলওয়ে থানা, কদমতলী থানা এবং একাত্তর টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

শিশু সুরক্ষা ও পরিবার পুনর্মিলন কার্যক্রমে নিয়োজিত লিডো জানিয়েছে, পথশিশু, হারিয়ে যাওয়া ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পরিবারে পুনর্বাসন করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম।

আরবিএস
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ ও সিওও শফিক আহমেদ এবং আলোকচিত্রী শহিদুল আলমসহ নিজ নিজ ক্ষেত্রে সফল ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে
১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলো দর্শকের ভালোবাসার একাত্তর টেলিভিশন। সংবাদ নয়, সংযোগ, প্রতিপাদ্যে, যাত্রা শুরু করা টেলিভিশনটির জন্মদিনে সূচিত হলো নতুন প্রত্যয়। একাত্তর উদযাপন করবে, মানুষ, গণতন্ত্র ও...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর