স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম যুব অধিকার পরিষদের

আপডেট : ০৮ মে ২০২৫, ০৬:৩৬ পিএম

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জুলাই বিপ্লবের হত্যা মামলার আসামি হয়েও দেশ ছেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুব অধিকার পরিষদ। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনটি। 

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রাজধানীর প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে যুব অধিকার পরিষদ। 

সমাবেশে দলের নেতারা অভিযোগ করে বলেন, উপদেষ্টাদের যোগসাজশে ফ্যাসিস্টদের দোসররা একের পর এক দেশ ছাড়ছে। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।

তারা আরও বলেন, আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যথাযথ জবাব, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও করতে যায় যুব অধিকার পরিষদ। এতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

তবে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পরে ১০ সদস্যদের একটি প্রতিনিধি দল নিজেদের দাবি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানান তারা।

আরবিএস
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
গেলো বছর পাঁচ আগস্টের পর রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার বেলা সাড়ে...
ছাত্রলীগ, আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের (অপরাধী) জামিন না দিতে বলেছিলাম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর