সাম্য হত্যা: প্রধান আসামি ধরতে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ১৬ মে ২০২৫, ০১:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার মূল আসামিকে ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না গেলে রোববার (১৮ মে) থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) পূর্ব ঘোষণা অনযায়ী টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন ঢাবির শিক্ষার্থীরা। পরে তারা শাহবাগ থানা অভিমুখে যাত্রা করেন। এসময় থানা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে বন্ধু-সহপাঠী সাম্যের হত্যার বিচারের দাবি জানান।

তারা শাহবাগ থানায় এডিসি মির আসাদুজ্জামানের কাছে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম তুলে ধরেন। 

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যায় জড়িত প্রধান আসামি গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন ১৪ মে সকালে নিহতের ভাই শরীফুল আলম বাদি হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

ওই দিন (বুধবার) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, সাম্য হত্যায় তিন জনকে শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

তারা হলেন- মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও মো. পলাশ সরদার (৩০)। সবার বাড়ি মাদারীপুরে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিন জন পেশায় ভাসমান হকার। তারা রাতে মদ-গাঁজা খায়, নেশা করে।

এদিকে গ্রেপ্তারদের মধ্যে তামিমের বাড়িতে বুধবার সন্ধ্যায় স্থানীয়রা আগুন দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানায়।

একাত্তর/এসি
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর