ট্রাইব্যুনালে হাজির সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয় জন

আপডেট : ১৮ মে ২০২৫, ১১:৫৯ এএম

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে এবং সাভারে প্রকাশ্যে গুলি করে হত্যার মামলায় সাবেক আনসার সদস্য ওমর ফারুক এবং সাভারের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৮ মে) সকালে রাজধানী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ওই ছয় জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় রাজু নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে আনসার সদস্য ওমর ফারুকের বিরুদ্ধে।

এদিকে সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে দেয়া শিক্ষার্থী শাইখ আসাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা বিরুলিয়ার চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের শুনানি হবে। এর আগে গত ১১ মার্চ ট্রাইব্যুনাল এই মামলায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

একাত্তর/আরএ
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই দিনে নাদিম ও মায়া ইসলাম নামের দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ঢাকা...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর