সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ১৮ মে ২০২৫, ০১:২৩ পিএম

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ‎

রোববার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা।

এর আগে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানার দিকে এগিয়ে যান বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান।

ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

গত মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

একাত্তর/আরএ
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে শনিবার উদযাপিত হতে যাচ্ছে পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর