দুদক নিজেই দুর্নীতিতে জড়িয়ে যায়, প্রয়োজন ওয়াচডগ: জামায়াত

আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:১৫ পিএম

দুর্নীতি দমন নিয়ে কাজ করা কমিশন দুদকই অনেকসময় দুর্নীতিতে জড়িয়ে যায় দাবি করে সংস্থাটির কর্মকাণ্ড নিরূপণে ওয়াচডগ হিসেবে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনারদের পক্ষপাতিত্বের বিচার করতে বিদ্যমান আইন সংশোধনেরও প্রস্তাব দিয়েছে দলটি। পাশাপাশি, ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তিকে না রাখার পক্ষে জামায়াত নেতারা। 

রোববার (১৮ মে) পাঁচ সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে মতামত জানাতে দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াত। দুপুরে সংসদ ভবন এলাকার এলডি হলে বৈঠকের বিরতিতে এসব কথা বলেন দলের নেতারা। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেই দুর্নীতিতে জড়িয়ে যায় দাবি করে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের বলেন, এ অবস্থা নিরসনে দুদকের ওপর নজরদারি করতে ওয়াচডগ হিসেবে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

তিনি আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনতে আইনি কাঠামো দাঁড় করানোর প্রস্তাব দিয়েছি। অবসরের পরেও নির্বাচন কমিশনারদের শাস্তির বিধানের প্রস্তাব করা হয়েছে।   

এদিকে একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না জানিয়ে তিনি বলেন, এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর বা দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন। 

তিনি আরও জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের সঙ্গে জামায়াতে ইসলামী একমত। তবে তাদের পক্ষ থেকে এনসিসির গঠনগত কিছু বিষয়ে প্রস্তাব থাকবে।

আরবিএস
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর