পল্লী বিদ্যুতের কোটি টাকা খেয়ে ফেলেছেন দুই ব্যাংক কর্মকর্তা: দুদক

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, ওই দুই কর্মকর্তা যোগসাজশ করে সমিতির এফডিআরের এক কোটি ২৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদক জানায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বাবুরহাট শাখার সাবেক দুই কর্মকর্তা নাজমুল হক খান এবং মো. মাসুদুল হক এই জালিয়াতির সঙ্গে জড়িত। 

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির ‘মিটার রিভলভিং ফান্ড’-এর বিপরীতে ওই শাখায় বিপুল পরিমাণ অর্থ এফডিআর হিসেবে জমা ছিলো। অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে সেখান থেকে এক কোটি ২৬ লাখ টাকা সরিয়ে নিয়েছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

সাংবাদিক সম্মেলনে আকতারুল ইসলাম বলেন, তদন্তে অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সুপারিশ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, সরকারি ও জনস্বার্থের এই অর্থ আত্মসাতের ঘটনায় শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ তসরুপের অভিযোগে মামলাটি দায়ের করা হবে।

একাত্তর/এসি
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সুইস...
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর