বাড্ডায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক চার

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:২৫ পিএম

রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই দুর্ঘটনায় চিকিৎসা নিচ্ছেন একই পরিবারের দুই শিশুসহ আরও চার জন। চিকিৎসকের ভাষ্য, সবার অবস্থাই আশঙ্কাজনক।

রোববার (১৮ মে) বেলার তিনটার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম তানজিলা (৪)। বাবার নাম তোফাজ্জল হোসেন। সে পরিবারের সঙ্গে বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে একটি ভাড়া বাসায় থাকতো।

ওই ঘটনায় দগ্ধ আরও চার জন হলেন- তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা বেগম (৩৫) ও তার আরও দুই মেয়ে তানিশা (৭), মিথিলা (১১)। তার বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন।

হাসপাতালটির আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, শিশু তানজিলার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি আরও জানান, তোফাজ্জল হোসেনের শরীরের ৮০ শতাংশ, মানসুরার ৬৭ শতাংশ, মিথিলার শরীরের ৬০ শতাংশ ও তানিশার শরীরের ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই গাস বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশুসহ পাঁচ জনকে জাতীয় বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হলো।

একাত্তর/এসি
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে গত ২২ সেপ্টেম্বর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সবশেষ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল...
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকার একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার কের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবার অবস্থাই গুরুতর।
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর