পল্লবী থানার সাবেক ওসি ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ২১ মে ২০২৫, ০৩:৪১ পিএম

পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতেমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পক্ষে উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্য পরিচালনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

অভিযোগ সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তিরা বর্তমানে পলাতক আছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো একান্ত প্রয়োজন।

একাত্তর/আরএ
বিশেষ অপারেশনাল শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যতীত অন্য সবার প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী মো. কবির হোসেন, মা আপেল রানী সাহা, ভাই তপন কুমার সাহা ও প্রনব কুমার সাহা অপুর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি  আদালত।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম ও তার স্ত্রী লায়লা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর