কিবরিয়া হত্যার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভারের বিরুলিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে সোহেল পাতা সোহেলকে এবং টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুজন বুকপোড়াকে আটক করা হয়েছে।

র‌্যাব ৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুপরিকল্পিত এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় অংকের অর্থের লেনদেন হয়েছে। গ্রেপ্তার দু’জনই পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এসব আসামি মিরপুরকেন্দ্রীক সন্ত্রাসী গ্রুপ ‘ফোর স্টার’ -এর সক্রিয় সদস্য বলেও জানা গেছে।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২ বিক্রমপুর সেনিটারি ও হার্ডওয়্যার দোকানে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে পিস্তল দিয়ে বুকে ও পিঠে গুলি করে গোলাম কিবরিয়াকে (৫০) হত্যা করে।

একাত্তর/আরএ
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর