স্বামীসহ সাংবাদিক মুন্নি সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী মো. কবির হোসেন, মা আপেল রানী সাহা, ভাই তপন কুমার সাহা ও প্রনব কুমার সাহা অপুর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি  আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৩ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলামের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বাসস। 

দুদকের আবেদনে বলা হয়েছে, মুন্নী সাহা, তার পরিবারের সদস্যবৃন্দ ও এম এস প্রমোশনসের স্বত্বাধিকারী এবং মুন্নী সাহার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে তাদের ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে। 

এতে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 

আদালত এ আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। 

আরবিএস
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর