বাঁধের জমি উদ্ধারে ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান

আপডেট : ২২ মে ২০২৫, ০৫:০৫ পিএম

রাজধানী ঢাকার অদূরে সাভারের বড়কাকর মৌজায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গত দুই দিন ধরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার ও এক্সকাভেটর নিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অভিযান। এটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। আর অভিযানের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক।

আয়নুল হক জানান, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার পৌনে ১১ একর জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড। 

তিনি আরও বলেন, চলতি বছরের ২৪ জানুয়ারি ক্লাব কর্তৃপক্ষকে সাত দিনের নোটিশ দিয়ে সরকারি জমি ছেড়ে দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই সরকারি জমি উদ্ধার করতে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি।

অভিযান চলাকালে ক্লাবের পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি। যোগাযোগ করা হলেও ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে নিরবতা পালন করেছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ কোনো সাড়া দেননি।

প্রসঙ্গত, ২০১৪ সালে যাত্রা শুরু করা অভিজাত ক্লাবটি গড়ে তোলা হয় একুশ শতকের আধুনিক প্রযুক্তি ও বিনোদন সুবিধা নিয়ে। রুবেল আজিজ, শওকত আজিজ রাসেল, বখতিয়ার আহমেদ, শাহেদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ ক্লাবটি প্রতিষ্ঠা করেন।

অভিযোগ রয়েছে, শুরুতে কিছু জমি বৈধভাবে কেনা হলেও পরে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি জমি দখল করে ক্লাবের পরিসর বাড়ানো হয়। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ক্লাবের সভাপতির দায়িত্বে থাকায় অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি বলে অভিযোগ স্থানীয়দের।

বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় দুই হাজার। ২০২১ সালের ৯ জুন ঢালিউড অভিনেত্রী পরীমনির অভিযোগের ঘটনায় ক্লাবটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ওই ঘটনায় তিনি অভিযোগ করেন, ক্লাবের ভেতরে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছিলো। অন্যদিকে ব্যবসায়ী নাসির উদ্দিনও পাল্টা মামলা করেন।

এআরএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর