বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচনের তাগিদ দিয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কখনও প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পদত্যাগ চায়নি, এখনও চান না।
তিনি বলেন, এটা নিয়ে বিএনপি সম্পর্কে অহেতুক দোষারোপের সুযোগ নেই। আমরা বলেছি সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়। সার্বভৌমত্ব নিয়ে যেন ছেলেমানুষি না হয়। এটা নিয়ে সবার সঙ্গে আলোচনা চায় বিএনপি।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার ২০১৩ সালে শাপলা চত্বরে রাতের আধারে নিরীহ মাদ্রাসার ছাত্রদের হত্যা করে। এটা নিয়ে শেখ হাসিনা সংসদে তামাশা করলো। শেখ হাসিনার অবৈধ রাজনৈতিক সিদ্ধান্তে এসব নারকীয় হত্যাকাণ্ড হয়েছে।
শেখ হাসিনার এসব অপকর্মের বিচারের জন্য ট্রাইব্যুনালের তদন্ত, প্রসিকিউশনসহ লজিস্টিক সাপোর্ট বাড়ানোর তাগিদ দিয়েছেন বিএনপির এ সিনিয়র নেতা।
একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি জানান তিনি।
এসময় সালাহউদ্দিন আহমেদ দেশের চলমান পরিস্থিতিতে আলেম সমাজকে এক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক, হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক ২০১৩ সালে শাপলা চত্বরে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গণহত্যা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তী, জুলাই ঘোষণা পত্রে স্বীকৃতি, দোষীদের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি জানিয়েছন।
ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি