যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:০৬ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। বৈঠকে যোগ দিতে শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।

শেষ খবর পর্যন্ত বৈঠক চলছিলো। বৈঠকে মূলত দেশের চলমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে।

দিনভর আলোচনার কেন্দ্রে থাকা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির আরও তিন সদস্য রয়েছেন। তাঁরা হলেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন দলটির আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। দলটি থেকে তিন-চার জন সদস্য অংশ নিতে পারেন বলে জানা গেছে।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন, মাঠ প্রশাসনে রদবদলের ক্ষেত্রে ‘লটারি’...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর