ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি

আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:০৫ পিএম

ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি, যদি এই সময় নির্বাচন না দেয়া যায় তা যুক্তি দিয়ে জাতির কাছে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। অভিযোগ করেন, নতুন দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবার বগুড়ায় তারুণ্যের ঢল। শনিবার নগরীর সেন্ট্রাল স্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো তরুণ-জনতা। 

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল- সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে রংপুর ও রাজশাহী সাংগঠনিক বিভাগের ১৬ জেলার নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। আবহাওয়া অনুকূলে না থাকলেও তরুণদের বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রাণ ফেরে সমাবেশের। 

তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে, বিএনপি নির্বাচনের দাবি করাই যেন মহাপাপ হয়ে দাঁড়িয়েছে।

বিএনপির নীতি নির্ধারণী সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরেই নির্বাচন নয় কেনো? জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের ভোটের অধিকার ফেরানোই তাদের প্রধান কাজ।

কোনো দলকে সংগঠিত করা বা ঐক্য গড়তে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর