আজও উত্তাল সচিবালয়, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আপডেট : ২৬ মে ২০২৫, ০৪:২৫ পিএম

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ -এর প্রজ্ঞাপন জারির প্রতিবাদে তৃতীয় দিনেও উত্তল ছিলো বাংলাদেশ সচিবালয়। অধিকাংশ দফতরে হয়নি কাজ। রোববার তড়িঘড়ি করে প্রজ্ঞাপন প্রকাশের সমালোচনা করেন কর্মচারীরা। এটিকে কালো আইন উল্লেখ করে অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও আসে। 

সোমবার (২৬ মে) সকালে বিভিন্ন দফতর থেকে মিছিল নিয়ে কর্মচারীরা জড়ো হন সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে।

রোববার একটি কমিটি গঠনের কয়েক ঘণ্টা মধ‍্যেই সরকারি চাকরিবিধি অধ্যাদেশ প্রজ্ঞাপন আকারে প্রকাশে আসাকে দ্বিচারী আচরণ বলছেন আন্দোলনকারীরা। সেই সাথে জনপ্রশাসন সচিবের ভূমিকার সমালোচনাও করেন।

এদিকে কর্মকর্তা কর্মচারীদের সাথে আইন উপদেষ্টা সাক্ষাতের কথা থাকলেও তা হয়নি। আইনটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মঙ্গলবার আবার জড়ো হওয়ার ঘোষণাও আসে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের (একাংশ) সভাপতি বাদিউল কবীর বলেন, আজকের মতো কর্মসূচি স্থগিত। আইন উপদেষ্টার দপ্তর থেকে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান বা বাতিল হবার কথা ছিলো। কিন্তু রাষ্ট্রীয় কর্মসূচির কারণে তিনি সচিবালয়ে আসতে পারেননি বলে জানিয়েছেন। তাই দাবি আদায় না হওয়ায় আগামীকাল আবারও বিক্ষোভ হবে। এই কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের (একাংশ) সভাপতি নুরুল ইসলাম বলেন, এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই কালো আইন প্রয়োগ শুরু করেছেন। তাদের হুঁশিয়ার করে বলছি, হাতে আসার আগেই এই আইনের প্রয়োগ শুরু করলে তার পরিণতি ভাল হবে না।

এর আগে গত বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ -এর খসড়া অনুমোদন দেয়া হয়। কর্মচারীরা এই অনুমোদিত খসড়াকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। 

এদিকে আন্দোলনের মধ্যেই রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেটের বিজ্ঞপ্তি জারি করে সরকার। 

এতে বলা হয়েছে, ‘ইহা অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৭ এরপর নিম্নরূপ নূতন ধারা ৩৭ক সন্নিবেশিত হবে।’  

আন্দোলনকারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত, পদ নামিয়ে দেয়ার সুযোগ রাখা হয়েছে। যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করছেন কর্মচারীরা।

আরবিএস
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর