রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

আপডেট : ০৯ জুন ২০২৫, ০১:১২ পিএম

টানা ১০ দিনের ছুটিতে নগরবাসীরা মেতেছেন ঈদ আনন্দে। ভিড় জমিয়েছেন জাতীয় চিড়িয়াখানা, জিয়া উদ্যান ও নভোথিয়েটারসহ বিভিন্ন পার্কে। 

দীর্ঘ ছুটিতে চষে বেড়াচ্ছেন পরিবার-পরিজনদের নিয়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কোথাও কোথাও কিছুটা ভোগান্তি পোহাতে হলেও, মেনে নিচ্ছেন সবাই। বলছেন ঈদের আনন্দই মুখ্য।

নভোথিয়েটারে এক ঘণ্টার একটি শো দেখতে দীর্ঘ দেড় ঘণ্টা তপ্ত রোদে দাঁড়িয়ে আছেন শতশত দর্শনার্থী। 

কিছুটা ভোগান্তি হলেও ঈদের দীর্ঘ ১০ দিনের ছুটি পরিবারের সঙ্গে কাটাতে পেরে আনন্দিত তারা। 

পাশেই জিয়া উদ্যান। নগরবাসীর আরেক পছন্দের গন্তব্য। সামনের লেকে পা ভেজাচ্ছে শিশুরা। বড়রা মেতেছেন আড্ডায়। সবমিলিয়ে চিরচেনা সেই ঈদ আনন্দ। 

উপচে পড়া ভিড় ছিলো জাতীয় চিড়িয়াখানাতেও। প্রাণ প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশুদের সঙ্গে এনেছেন অভিভাবকরা। শিশুদের উল্লাসে জাতীয় চিড়িয়াখানার পরিবেশ ছিলো উৎসবমুখর। 

আরবিএস
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর