ট্রেনে ঢাকায় ফেরার চেয়ে ছাড়ছে বেশি মানুষ

আপডেট : ১০ জুন ২০২৫, ১১:১১ এএম

ঈদ শেষে এখনও ঢাকা ছাড়া মানুষের সংখ্যা কমছে না। মঙ্গলবার (১০ জুন) দুপুর পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে ফিরতি মানুষের চেয়ে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ছিলো বেশি। সরকারি ছুটি শেষ না হওয়ায় আগামী শুক্র ও শনিবার যাত্রী চাপ বাড়বে বলে ধারণা স্টেশন কর্তৃপক্ষের।  

সকালে সরেজমিন, কমলাপুর রেল স্টেশনের মানুষের অনেক ভিড় দেখা গেছে। তবে তাদের বেশির ভাগই ঢাকা ছেড়ে যাচ্ছেন। ঈদের চার দিন পার হলেও বাড়ি ফেরা মানুষের সংখ্যা কমছে না। যাত্রীরা জানান, নানা কাজে যারা ব্যস্ত ছিলেন, এবার তারা পরিবার নিয়ে ছুটছেন বাড়িতে। তাছাড়া লম্বা ছুটি হওয়ায় অনেকে ঈদ শেষে ঘুরতেও যাচ্ছেন বিভিন্ন পর্যটন নগরীতে। 

সরকারি ছুটি শেষ না হলে অনেককেই কর্মের তাগিদে আবার  ফিরছে ব্যস্ত নগরীতে। স্বাচ্ছন্দ্যে যাত্রার আশায় আগেভাগেই ফিরে আসছেন কেউ কেউ। 

যাত্রীরা জানান, ফিরতি পথে এখনও সিডিউল বিপর্যয়ে পড়তে হয়নি। 

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. মাজহারুল ইসলাম বলেন, অতিরিক্ত যাত্রীচাপে ঈদ শুরুর শেষ দুই দিন ব্যবস্থাপনা নিয়ে কিছুটা হিমশিম খেলেও ফিরতি যাত্রায় কোনো বিড়ম্বনায় পড়তে হবে না।   

মঙ্গলবার সারাদিন বিশেষ ট্রেনসহ ৪০টি আন্তঃনগর ট্রেন যাতায়াত করবে। ঈদ উপলক্ষে যাত্রীসেবা সন্তোষজনক রাখতে চলবে ১৮টি কমিউটারসহ লোকাল ট্রেনও। 

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর