উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:১১ এএম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন। বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে হাসপাতালে তার মৃত্যু হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বিবৃতিতে অমিত রঞ্জন দে বলেছেন, গত ১৬ জুলাই বুধবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে উদীচী পরিবারের পক্ষ থেকে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের মরদেহ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সবাইকে সেখানে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।

একাত্তর/আরএ
রাজধানীর তোপখানা রোডে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর