গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি: টেলিযোগাযোগ মন্ত্রণালয়

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:০১ এএম

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত কোনোটাই করা হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বুধবার (১৬ জুলাই) মন্ত্রণালয় এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যে কোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোন জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোন নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন উঠাই অবান্তর।

দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার এবং তাদের দোসরা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনেশৃঙ্খলা অব্যাহত রাখতে মিস-ইনফরমেশন এবং ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।

একাত্তর/আরএ
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর