মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবরোধ কর্মসূচি

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসিসহ তিন দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে মেরিন কলেজ শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) সকাল থেকে কাকরাইল মোড়ে বিএমইটি ভবনের সামনে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে তারা এ কর্মসূচি করেন।

শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবিগুলো হচ্ছে প্রথমত মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করা।

দ্বিতীয়ত বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করা। তৃতীয়ত প্রশিক্ষণের মান উন্নত করা।

তারা বলেন, ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং শিক্ষার্থীদের ২০০৯ সাল পর্যন্ত বিদেশি জাহাজে চাকরির জন্য সিডিসি-কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হতো। কিন্তু কোনও কারণ ছাড়াই শিপিং কর্পোরেশন মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সিডিসি দেওয়া বন্ধ করে দেয়। যার কারণে শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

 

একাত্তর/আরএ
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর