ঢাকায় মেডিকেল ট্যুরিজম প্রদর্শনী শুক্রবার, থাকবেন চীনের চিকিৎসকরা

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের আয়োজনে আগামী শুক্রবার (৮ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নি হাও! চীনা-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী”। বনানীর হোটেল সারিনায় সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। 

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজকরা।  

প্রদর্শনীর মূল আয়োজক প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে সহযোগিতা করছে তিনটি গুরুত্বপূর্ণ সংগঠন: চায়নিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চায়না-বাংলাদেশ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমরা নারী।

প্রদর্শনীতে রোগীরা চীনের চিকিৎসা সম্পর্কে ও চীনা চিকিৎসক দেখানোর বিষয়ে যাবতীয় সহযোগিতা পাবেন। এতে উপস্থিত থাকবেন চীনের বেশ কিছু হাসপাতালের প্রতিনিধি, বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞ ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধিরা।

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা বলেন, এই আয়োজন শুধু প্রদর্শনী নয়, বরং বাংলাদেশ– চায়নার মধ্যে স্বাস্থ্যসেবা বিনিময়ের এক নতুন অধ্যায়। চায়নার উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা বাংলাদেশি রোগীদের জন্য আরও সহজ ও সাশ্রয়ী করতে আমরা বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ কাজ করে যাচ্ছি।’ 

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের উপদেষ্টা ও আমরা নারী'র প্রতিষ্ঠাতা এম এম  জাহিদুর রহমান বিপ্লব বলেন, “নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী” স্বাস্থ্য বিষয়ক এই আয়োজনকে ঘিরে গণমাধ্যমের অংশগ্রহণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তাই সাংবাদিকদের জন্য থাকবে প্রদর্শনীর বিশেষ এক্সেস, লাইভ কাভারেজ সুবিধা এবং প্রেস কিট। আমরা আন্তরিকভাবে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি, যাতে বাংলাদেশের মানুষ এই সুযোগ সম্পর্কে সচেতন হয় এবং প্রয়োজনীয় সেবা গ্রহণে আগ্রহী হয়।

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের কনসালটেন্ট ডা. রাশেদুল হাসান (রুবেল) উল্লেখ করেন, এই আয়োজনে গণমাধ্যমের আমন্ত্রণ ও প্রচারের ভূমিকা: “নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী” নিয়ে আমাদের লক্ষ্য অর্জনে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকভাবে সাংবাদিক, পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যমকে এই স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সেবা বিষয়ক প্রদর্শনী ও প্রচারাভিযানের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানাই। উদ্দেশ্য হচ্ছে, মিডিয়ার মাধ্যমগুলোর সাহায্যে আমাদের বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে চায়নার ১২টির বেশি স্বনামধন্য হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেবেন। হাসপাতালগুলোর মধ্যে রয়েছে চীনের বোও ইয়িলিং হাসপাতাল; ফোসুন হেলথ ও শেনজেন হেংশেং হাসপাতাল; ফোশান ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু ফোসুন চাঞ্চেং হাসপাতাল; গুয়াংজু শেংমেই হাসপাতাল; গুয়াংজু ফুদা ক্যানসার হাসপাতাল; কুনমিং থংরেন হাসপাতাল; মডার্ন ক্যানসার হাসপাতাল ও গুয়াংজু সিং মে হাসপাতাল।

প্রদর্শনীতে রোগীরা পাবেন অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, সরাসরি চায়নার হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র, অন-স্পট ভিসা সহায়তা, ভিসা প্রসেস, আমন্ত্রণপত্র প্রদান ও চায়না যাত্রার সহযোগিতা। এ ছাড়া বিমানবন্দর, পিকআপ থেকে শুরু করে ফ্রি অনুবাদসেবাসহ যাবতীয় সহায়তা থাকবে রোগীদের জন্য।

এই আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অধ্যাপক ড. মো. সায়েদুর রহমানসহ আরও অনেকে। এছাড়াও চীনের খ্যাতনামা হাসপাতাল ও চিকিৎসাযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পঁইত্রিশ (৩৫) সদস্যের একটি প্রতিনিধি দল। 

আরবিএস
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর