একই রানওয়ে দিয়ে প্রশিক্ষণ ও বাণিজ্যিক বিমান চলাচলে বিড়ম্বনা

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১০:১৩ পিএম

রাজধানীর শাহজালাল বিমান বন্দরের রানওয়ের কাছাকাছি স্থানে বহুতল ভবন, দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বৃহস্পতিবার এক গোলটেবিল আলোচনায় এমন মত দেন একজন নগরবিদ। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, প্রশিক্ষণ ও যাত্রীবাহী বিমান চলাচলে একই রানওয়ে ব্যবহারের বিকল্প ভাবার সময় এসেছে। 

আট দশক আগে রাজধানীতে দুটি বিমান বন্দর নির্মাণ করা হয়। তখন শহরের শেষ সীমানা ছিলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সময়ের সাথে এই শহর বিস্তৃত হয়েছে বিমান বন্দর পর্যন্ত। এভিয়েশন এমারজেন্সি নিয়ে এক গোলটেবিল মতামত আসে, বিমানবন্দরের অবস্থান নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। 

এখানে যে কোনো দুর্ঘটনার পর উদ্ধারকাজ, নিরাপত্তা ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা বলেন দ‍্যা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাজউক, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও গণপূর্ত মিলে জরুরি নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক সই করার আহবান জানান বক্তারা। 

সামর্থ‍্যের কারণে অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানান নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব। ঝুঁকিপূর্ণ এলাকায় বহুতল ভবন নির্মাণ দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় বলেও উল্লেখ করেন তিনি। 

শাহজালাল বিমান বন্দরের একমাত্র রানওয়ে দিয়েই উড়াল দেয় প্রশিক্ষণ ও যাত্রীবাহী বিমান। বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায়, এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। 

বিমানের আগের নিয়মাবলি নতুন করে পর্যালোচনার সময় এসেছে বলে মন্তব্য করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব টেকনিক্যাল ক‍্যাপ্টেন তানভীর খুরশিদ।

বৈঠকে রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের চলাচল নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর