বিচারক বহিষ্কার, উপদেষ্টাকে শোকজসহ তিন দাবি জুলাই নিহত পরিবারের

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

জুলাই হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত আসামিদের জামিনের প্রতিবাদসহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন জুলাই নিহত পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে সড়ক অবরোধের পর তিন দফা দাবি রেখে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।

তাদের দাবিগুলো হলো- আগামী ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের ওপরে হামলাকারী সদ্য জামিন পাওয়া যাত্রীবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তার, তাকে জামিন দেওয়ার কারণে নিম্ন আদালতের ২১ নম্বর কোর্টের বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করতে হবে এবং আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজ করতে হবে। 

জুলাইয়ে নিহত শহীদ ইমামের ভাই রবিউল আউয়াল ঘোষণা দেন, এই দাবিগুলো না মানলে আগামী রোববার থেকে সচিবালয় অথবা যমুনা ঘেরাও করা হবে। 

একাত্তর/এসি
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনে (১ নম্বর ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, আগুন ছড়িয়ে পড়ার আগেই মাত্র দুই মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর