মোহাম্মদপুরে দুই ছিনতাইকারী হাতেনাতে ধরা, পিটুনিতে একজনের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে পিটুনিতে আহত হলে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। 

‎সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর রোডের ই-ব্লকে এই ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। তিনি ভোলা জেলার লালমোহন থানার চরসকিনা গ্রামের বাসিন্দা ছিলেন। তার সহযোগীর নাম ফাহিম (২৩)। তারা ঢাকা উদ্যান এলাকায় থাকতেন। ফাহিম বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, ছিনতাইয়ের সময় ওই দুই জনকে ধরে ফেলে জনতা। পরে ঘটনাস্থলে তাদের পিটুনি দেয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্যজন চিকিৎসা নিচ্ছেন।

‎তিনি জানান, এক ব্যক্তির মোবাইল ছিনতাই হয়েছিলো। সেটি উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থানায় এই ঘটনায় আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী বর্তমানে মোহাম্মদপুর থানায় আছেন।

একাত্তর/এসি
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর