ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

তেঁজগাও থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত এসে দেখি একজন মৃত অবস্থায় পড়ে আছে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

প্রসঙ্গত, বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।

একাত্তর/আরএ
প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর ফার্মগেট মোড়ের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল।
সহপাঠী হত্যার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দিয়েছে তীব্র যানজট।
রাজধানী ফার্মগেট এলাকার কাছে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহতের পর বন্ধ থাকা মেট্রোরেল সেবা সকাল ১১টা থেকে পুনরায় চালু হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এখন নিরবচ্ছিন্নভাবে...
দ্বিতীয় দিনের মতো আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্টো চলাচল বন্ধ রয়েছে, তবে শাহবাগ থেকে আবার মতিঝিল পর্যন্ত চলছে মেট্টো। এদিকে রোববার বিকাল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্টো চলাচল...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর