দেশের প্রকৃত প্রতিচ্ছবির কথা শিশুদের জানাতে হবে: আফরোজা আব্বাস

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

রাজনীতিমুক্ত থেকে দেশের প্রকৃত প্রতিচ্ছবির কথাই যেন শিশুরা জানতে পারে এমন আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, পূর্ববর্তী সরকার শিশুদের বিকাশের পথে যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, তা যেন আর না হয়।

শনিবার (৮ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার  অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

এসময় আফরোজা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’র মতো উদ্যোগ নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন শিশুদের প্রতি আন্তরিক। সেই ধারা বজায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুদের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়েছেন। 

শিশুদের যার যেখানে প্রতিভা, সেখানে যেন কাজের সুযোগ করে দেওয়া হয় এমনও আহবানও জানান জাতীয়তাবাদী মহিলা দলের এই সভাপতি। 

একাত্তর/এসি
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর