সুপরিকল্পিত রূপান্তরে আইনি ও সাংবিধানিক প্রতিষ্ঠান: প্রধান বিচারপতি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

বাংলাদেশের আইনি ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বর্তমানে সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  

সোমবার (২৪ নভেম্বর) আইনজীবীদের পেশাগত সক্ষমতা বাড়াতে সিপিডি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

এসময় প্রধান বিচারপতি বলেন, সারা বিশ্বে আইন পেশায় দ্রুত পরিবর্তন আসছে। বিশ্বের অন্য দেশের মতো ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আগামী দশকের চ্যালেঞ্জ মোকাবিলায় বার কাউন্সিল পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের সময় এসেছে। 

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দক্ষতার সঙ্কট কাটাতে উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন বলে মত দেন।

একাত্তর/এসি
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিমকোর্ট চত্বরসংলগ্ন এলাকায় আগামী শনিবার (১৪ জুন) থেকে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের সবার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে কাকরাইল মোড় ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে পৃথক করার আলোচিত মামলার বাদী সাবেক জেলা জজ মাসদার হোসেন।
বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে। শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর