সব পথ এসে মিলেছে প্রিয় নেত্রীর জানাজায়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

জবুথবু শীতের সকাল গড়িয়ে দুপুর হতেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড়ে আজ যেন থমকে গেছে রাজধানী। 

দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে লাখো মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ আজ কেবল একটি সড়ক নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের সাক্ষীতে পরিণত হয়েছে।

বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক জানাজা। সময় যত গড়াচ্ছে, শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় মানুষের ঢল ততই বাড়ছে। 

ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী ও পেশাজীবীদের পদভারে জনসমুদ্রে রূপ নিয়েছে পুরো এলাকা। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ফুল, আবার কেউবা প্রিয় নেত্রীর ছবি হাতে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে আছেন শেষ বিদায়ের প্রতীক্ষায়।

মানিক মিয়া অ্যাভিনিউতে আজ ভিন্ন মত ও পথের মানুষের এক অনন্য মিলনমেলা দেখা গেছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিশ্লেষকদের মতে, ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার এই বিদায়বেলা প্রমাণ করছে তাঁর রাজনৈতিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতা কতটা গভীর।

জানাজায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন। সূত্রমতে, আন্তর্জাতিক অঙ্গনে বেগম জিয়ার ব্যক্তিগত প্রভাব ও রাজনৈতিক অবস্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদেশি কূটনীতিক ও রাষ্ট্রপ্রতিনিধিরা জানাজায় সশরীরে উপস্থিত থাকছেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভোগা এই নেত্রী উন্নত চিকিৎসার জন্য এ বছরের ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন। সেখানে কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা তাঁকে কাবু করে ফেলে। গত ২৩ নভেম্বর তাঁকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার ৮০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে সাধারণ মানুষের জানাজায় অংশগ্রহণের পথ সুগম করা হয়েছে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এর মাধ্যমেই সমাপ্তি ঘটবে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণাঢ্য সফরের।

এআরএস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর