জনসমুদ্র মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ চত্বরজুড়ে জানাজা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

এক শোকাতুর ও অভূতপূর্ব আবহের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন শেষ হতে যাচ্ছে। বুধবার দুপুর ১২টার পর জাতীয় পতাকায় মোড়ানো বেগম জিয়ার মরদেহবাহী গাড়িটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের পদভারে স্থবির হয়ে পড়েছে পুরো সংসদ ভবন এলাকা।

সকাল সাড়ে ১০টা থেকেই দেখা গেছে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন। শোকের প্রতীক হিসেবে সবার পরনে কালো পোশাক ও বুকে কালো ব্যাজ, হাতে দলীয় পতাকা। কেউ মহাখালী থেকে হেঁটে এসেছেন, আবার কেউ খুলনা কিংবা দূরের জেলাগুলো থেকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জানাজায় মানুষের উপচে পড়া ভিড় সামলাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জনসাধারণের অবস্থান সুবিধার জন্য চারপাশের রাস্তাগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে চন্দ্রিমা উদ্যানে। বেলা সাড়ে ৩টার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। 

দাফনকাজ নির্বিঘ্ন করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। জানাজা ও দাফনের সময় খালেদা জিয়ার পরিবারের সদস্যবৃন্দ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে দাফনস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে ইন্তেকাল করা এই জননন্দিত নেত্রীর বিদায়ে সারাদেশে আজ সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। আজ বিকেলেই সমাপ্তি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের।

 

এআরএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর