উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত তিন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাতটা ৫০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার পর সকাল সাতটা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সাতটা ৫৮ মিনিটে সেখানে পৌঁছায়। স্টেশন থেকে ৬ কিলোমিটার দূরত্বের এই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ শুরু করেন।

সকাল আটটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল দশটায় তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট তিন জন নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

একাত্তর/আরএ
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
রাজধানীর তুরাগে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাজধানীর বংশালে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঘটা এই আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর