ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তার নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এক শোকবার্তায় জানানো হয়, ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ সংগঠনে বিল মিলামের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

ব্যক্তিগতভাবে তার সেই আন্তরিক প্রচেষ্টার সাক্ষী জানিয়ে ঢাকায় নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রয়াত বিল মিলামের পরিবার, প্রিয়জন এবং তার সঙ্গে কাজ করা সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

একাত্তর/আরএ
দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে একটি নিরাপত্তা সতর্কতা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর