দুই দিনের সফরে ঢাকা এলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 

মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল কাপুরের এই সফরটি রাজনৈতিক হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নকে বিশেষ অগ্রাধিকার দেবে ওয়াশিংটন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক ইস্যুসহ মধ্যপ্রাচ্যের বর্তমান উদ্ভূত পরিস্থিতি গুরুত্বের সঙ্গে আলোচনার টেবিলে থাকবে।

সফর নিয়ে সোমবার এক বিবৃতিতে ঢাকা মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো প্রাধান্য পাবে।

সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলাদা বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

একাত্তর/এসি
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে একটি নিরাপত্তা সতর্কতা...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর