রাজধানীতে বাসার সামনে খেলতে গিয়ে শিশু নিখোঁজ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

রাজধানীর আদাবর এলাকায় নাজিফা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল পাঁচটার দিকে আদাবরের বায়তুল আমান হাউজিংয়ের ১৭ নম্বর রোডের বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।

নিখোঁজ শিশুটির খালা নাজমা আক্তার জানান, নাজিফা এখনো কথা বলতে পারে না এবং কাউকে ঠিকমতো চিনতেও পারে না। খেলার ছলে বাসার সামনে বের হওয়ার পর থেকেই তার আর কোনো হদিস মিলছে না।

ঘটনার পর থেকে পুলিশ আশপাশের তিনটি সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে। নিখোঁজের পরদিন মঙ্গলবার পাশের একটি খালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় শিশুটির পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নাজিফার খালা ও ভাইসহ স্বজনরা শিশুটিকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর