নতুন গভর্নরের নিয়োগ বাতিল ও র‍্যাব বিলুপ্তির দাবি টিআইবির

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের যোগ্যতা ও বিতর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে সংস্থাটি র‍্যাব বিলুপ্ত করা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সব অধ্যাদেশ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব দাবি ও ১১ দফা সুপারিশ উত্থাপন করা হয়। ‘বিএনপি সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক এই সেমিনারে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের কিছু উদ্যোগ আশাব্যঞ্জক হলেও বেশ কিছু পদক্ষেপ হতাশাজনক। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা সমালোচনা রয়েছে। তিনি বলেন, নতুন গভর্নরকে নিয়ে যেসব প্রশ্ন উঠছে, তা উড়িয়ে দেওয়ার মতো নয়। বিতর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা থাকলে এমন নেতৃত্বের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত হবে না। স্বচ্ছতার স্বার্থে এই নিয়োগ বাতিল করে একজন পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।

সংস্থাটি তাদের সুপারিশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল ও অর্থ পাচারের মাধ্যম হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার না করার আহবান জানিয়েছে। একই সঙ্গে বিতর্কিত বাহিনী র‍্যাব বিলুপ্ত করার দাবি তোলা হয়েছে। 

পুলিশ সংস্কার প্রসঙ্গে টিআইবি জানায়, ‘পুলিশ সংস্কার কমিশন ২০২৫’ অধ্যাদেশ বাতিল করে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়ন করতে হবে।

এছাড়া ১১ দফা সুপারিশের উল্লেখযোগ্য দিনগুলোর মধ্যে রয়েছে- বিএনপির ৩১ দফা, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের ওপর ভিত্তি করে একটি কার্যকর কৌশল ও পথরেখা প্রণয়ন করা; অন্তর্বর্তী সরকারের আমলে করা কোন কোন অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে আর কোনগুলো হবে না এবং কেন হবে না, তা জনসম্মুখে স্পষ্ট করা; সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান শুরু করা এবং দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া; জুলাই সনদের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের ২০(২) অনুচ্ছেদ সংশোধন করে ক্ষমতার অপব্যবহার অবৈধ ঘোষণা করা; কালো টাকা সাদা করার সুযোগ স্থায়ীভাবে বন্ধ করতে আইন প্রণয়ন করা ইত্যাদি।

ড. ইফতেখারুজ্জামান সরকারের কিছু মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, সরকারের একজন মন্ত্রী চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার মতো বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক। তিনি উল্লেখ করেন, ক্ষমতার অপব্যবহার, দলবাজি ও দখলবাজিকে স্বাভাবিকতা দিকে যেকোনো অপচেষ্টা রুখতে সরকারকে এখনই কঠোর হতে হবে।

পাশাপাশি জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কৌশলগত বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহবান জানিয়েছে টিআইবি।

একাত্তর/এসি
সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি সম্পূর্ণ স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে ২০২৮ সালে ‌‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স’ বাংলাদেশে আয়োজন করতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 
নির্বাচন কমিশন (ইসি) চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 
ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেই সঙ্গে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যেরও...
দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কাজের গতি বাড়াতে বিদ্যমান অর্থবছরের সময়কালে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পরিবর্তন এনেছে সরকার। বহু বছর ধরে চলে আসা ১ জুলাই থেকে ৩০ জুন মেয়াদের অর্থবছরের পরিবর্তে এখন...
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর