আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন আয়োজক হতে চায় বাংলাদেশ

আপডেট : ০৭ মে ২০২৬, ০২:১০ পিএম

বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে ২০২৮ সালে ‌‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স’ বাংলাদেশে আয়োজন করতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই ইচ্ছার কথা জানান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতি দুই বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৮ সালের সম্মেলনটি বাংলাদেশে আয়োজনের বিষয়ে সরকার প্রধান ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। টিআইবি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করলে তিনি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। এই আয়োজনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার ও প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের আহবান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে সুশাসন ও দুর্নীতিবিষয়ক যেসব অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে টিআইবির পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ইতিবাচকভাবে সেগুলো গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করেছেন যে, সরকার তার অঙ্গীকারগুলো বাস্তবায়নে সাধ্যমতো কাজ করবে এবং বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

টিআইবি নির্বাহী পরিচালকের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সাল লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

একাত্তর/এসি
সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি সম্পূর্ণ স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের যোগ্যতা ও বিতর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
নির্বাচন কমিশন (ইসি) চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 
ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেই সঙ্গে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যেরও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর