মাঝরাতে ম্যানহোল থেকে পাঁচ কুকুর ছানা উদ্ধার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাওয়া

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম

রাজধানীর গুলশানে গভীর রাতে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকে পড়া পাঁচটি সদ্যজাত কুকুর ছানাকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (৭ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে কুকুর ছানাগুলোর অস্বাভাবিক চিৎকার শুনে তিনি এই উদ্ধার অভিযানে নামেন। পরে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সহযোগিতায় ছানাগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গুলশান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সুয়ারেজ লাইন থেকে কুকুর ছানার আর্তনাদ শুনতে পান তিনি। সন্দেহ হলে তিনি গাড়ি থামিয়ে শব্দের উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে রাস্তার পাশে একটি গভীর ম্যানহোলের ভেতরে পাঁচটি সদ্যজাত কুকুর ছানা আটকে থাকতে দেখেন।

প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা প্রথমে নিজেরাই ছানাগুলো উদ্ধারের চেষ্টা করেন। তবে ম্যানহোলটি দুর্গম হওয়ায় প্রাথমিক চেষ্টা সফল হয়নি। পরে তিনি বনবিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বাওয়া’র সদস্যরা। দীর্ঘ সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালিয়ে একে একে পাঁচটি ছানাকেই ওপরে তুলে আনা হয়। উদ্ধার হওয়া ছানাগুলোর চোখ এখনো ফোটেনি বলে জানা গেছে। পরে সেগুলোকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা ও প্রাণীপ্রেমীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রাণীকুলের প্রতি মমতা দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। ছানাগুলোর চিৎকার শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। সবাই মিলে তাদের বাঁচাতে পেরে ভালো লাগছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক উদ্যোগ এবং সঠিক সময়ে খবর দেওয়ার কারণেই নতুন প্রাণগুলো রক্ষা পেয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর