ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেলওয়েতে নেই বাড়তি চাপ

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

ঈদের ছুটি কাটিয়ে নাড়ির টান ফেলে আবার কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে কমলাপুর রেলস্টেশনে এখনো ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়নি।

বুধবার (২৫ মার্চ) সকালে স্টেশনে যাত্রীদের স্বাভাবিক আনাগোনা লক্ষ্য করা গেছে। উল্টো এখনো অনেককে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যেতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময়েই স্টেশনে পৌঁছানোয় প্ল্যাটফর্মে যাত্রীদের বাড়তি কোনো চাপ বা ভোগান্তি ছিলো না। ট্রেন থেকে নেমে যাত্রীরা দ্রুত স্টেশন ত্যাগ করে গন্তব্যে রওনা হচ্ছেন।

স্টেশনে নামা যাত্রীরা জানান, অনেকেই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন, ফলে তাঁদের অফিসে যোগ দিতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে শেষ মুহূর্তের ভিড় ও টিকিট সংকট এড়াতে তাঁরা আগেভাগেই ঢাকায় ফিরে আসছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবারও তিন দিনের সরকারি ছুটি থাকায় সামনের কয়েক দিনে ঢাকামুখী যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়তে পারে। অনেক যাত্রী এই বাড়তি ছুটি কাটিয়ে আগামী রোববার নাগাদ ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ট্রেন চলাচলের শিডিউলে কোনো বড় বিপর্যয় ঘটেনি।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর