ঢাকায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো চলছে অভিযান

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

রাজধানীতে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করাসহ সড়কে যানজট কমাতে ফুটপাত-রাস্তার অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

গতকাল বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের এলাকায় ব্যাপক উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। রাজধানীজুড়ে এই অভিযান চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। 

ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আজকের অভিযানে ঢামেক এলাকায় ফুটপাত-রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় মালামাল। তবে অভিযানের কিছু সময়ে আগেই ফুটপাতের অধিকাংশ দোকানপাট সরিয়ে নেন হকাররা।  

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতনরা জানান, উচ্ছেদ পরবর্তী হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারেন, সেজন্য অব্যাহত থাকবে মনিটরিং ব্যবস্থা। 

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর