ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

আপডেট : ১৩ মে ২০২৬, ০২:৫৯ পিএম

ঈদুল আজহা উপলক্ষে আজ সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। বরাবরের মতো এবারো শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। 

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, টিকিট কালোবাজারি রোধে প্রস্তুত তারা। সেই সাথে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া টিকিট না কাটতে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে গত শুক্রবার থেকে কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে ঈদের আগাম বাসের টিকিট।  

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট।

বরাবরের মতো এবারো ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় রেলস্টেশনে যাত্রীদের ভিড় নেই। 

টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।

এদিন সকাল ৮টায় বিক্রি শুরু হওয়া রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট শেষ হয় এক ঘণ্টার মধ্যেই। তবে, অনলাইনে কালোবাজারি রোধে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবির উদ্দিন মোল্লা নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে যাত্রীদের সতর্ক করেছেন। 

এদিকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট। ২৩ থেকে ২৬ মে'র টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। বাসে টিকিটের দাম বাড়লেও স্বীকার করছেন না কাউন্টারের কর্মীরা। কাউন্টারে ও অনলাইনে একসাথে চলছে ঈদুল আযহার টিকিট বিক্রি।

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর