মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

দিল্লিতে নজিরবিহীন লকডাউন

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্রসংগঠন এআইএসএ’র পূর্বঘোষিত যন্তর মন্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো দিল্লি কার্যত একটি দুর্গে পরিণত হয়েছে। অনুমতি না থাকায় পুলিশ ও আধা-সামরিক বাহিনীর ১৪ হাজারেরও বেশি সদস্য মাঠে নামায় এবং শহরজুড়ে কঠোর নিরাপত্তা জারি করায় পরিস্থিতি চরম আকার ধারণ করে।

শনিবার সকাল থেকে চলা এই অভিযানে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার পিনারাই বিজয়ন, ত্রিপুরার মানিক সরকারসহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিমান থেকে সিজেপি নেতাদের আটক ও ধ্রুব রাঠি গ্রেপ্তার

বিক্ষোভ দমনে শুরু থেকেই কঠোর অবস্থান নেয় দিল্লি পুলিশ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে বিমানযোগে দিল্লিতে অবতরণ করার ঠিক পরপরই রানওয়ে বা বিমানটির ভেতর থেকে তাদের নাটকীয়ভাবে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের মুহূর্তে অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে লাইভ করে প্রতিবাদ জানান।

এছাড়া এই আন্দোলনে সংহতি জানানো জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের নিজ বাসভবন থেকে ৫০ জন পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। অন্যদিকে মুম্বাইতে সিজেপির প্রতি সমর্থন জানিয়ে আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের প্রস্তুতির সময় মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।


চার সাবেক মুখ্যমন্ত্রীসহ হেভিওয়েট নেতাদের আটক

যন্তর মন্তরের দিকে জনস্রোত ঠেকাতে দিল্লির প্রায় ৪৫টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয় এবং ২৫টির বেশি ট্রেন বাতিল করা হয়। এতকিছুর মধ্যেও থামেনি আন্দোলন। দিল্লির সাউথ এভিনিউয়ের নিজ বাসভবনের বাইরে থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ প্রিজন ভ্যানে তোলা হলে তিনি ও তাঁর দলের নেতারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এছাড়া দিল্লির লোধি এস্টেটের সামনে থেকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়। কেরালার পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকারসহ বামপন্থী শীর্ষ নেতারাও পুলিশের হাত থেকে রেহাই পাননি। এমনকি এআইএসএ নেত্রী নেহা বোরাকে আটক করা হলে শিক্ষার্থীরা পুলিশ বাস ঘিরে তীব্র স্লোগান দেন।


যোগাযোগ বিচ্ছিন্ন ও ‘অঘোষিত জরুরি অবস্থা’র অভিযোগ

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জানপথ ও কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিলোমিটারের মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ স্থগিত করা হয়। বিরোধী দলগুলো এই নজিরবিহীন কড়াকড়িকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সিজেপির মূল নেতৃত্ব আটক থাকলেও তাদের পরবর্তী নির্দেশ অনুযায়ী বিকল্প স্থানে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সেকেন্ড ইন কমান্ড অজয় শিন্ডে। সবমিলিয়ে ভোটার তালিকা জালিয়াতি ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতের রাজনৈতিক অঙ্গন এখন অগ্নিগর্ভ।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস-এনডিটিভি-ইন্ডিয়া টুডে

একাত্তর/এআরএস
পাসপোর্টে জন্মস্থান ভুল উল্লেখ থাকায় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনডিটিভিকে...
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপি (প্রায়...
তীর্থযাত্রা শেষে আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল একটি পরিবারের নয়টি প্রাণ। ভারতের রাজস্থান রাজ্যের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভয়াবহ এই সড়ক...
গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেয়ায় মূল্যবান এই ধাতুটির দাম এখন কমে এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ৯৮ ওভার...
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের অনুরোধে বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে, এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর