লক্ষ্মীপুরে সড়কে ময়লার স্তূপ ও তীব্র দুর্গন্ধ, ভোগান্তি

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 

শনিবার (১০ অক্টোবর) দুপুর পর্যন্ত চকবাজারসহ ব্যস্ততম এলাকাগুলোতে ময়লা-আবর্জনা পড়ে থাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজেদের বিভিন্ন দাবি আদায়ে শহরের চকবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ময়লা ফেলে বিক্ষোভ করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। পরবর্তীতে পৌর প্রশাসক সম্রাট খীসার হস্তক্ষেপে ময়লা সরানোর উদ্যোগ নেওয়া হলেও শহরের বেশ কিছু স্থানে আবর্জনা রয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

চকবাজার এলাকার ব্যবসায়ী সিরাজ, সবুজ ও তারেক জানান, দোকানের সামনের ফুটপাতে ময়লা স্তূপ হয়ে থাকায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। আবর্জনার কারণে ক্রেতারা দোকানে আসতে ইতস্তত বোধ করছেন, ফলে স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। শনিবার পৌরসভার সাপ্তাহিক ছুটি থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কতৃপক্ষকে জানাতে পারেননি তারা, তবে রোববার বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানানো হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, পরিচ্ছন্নতাকর্মীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে জনবহুল বাজারে ময়লা ফেলে রাখা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

পৌরসভার পরিচ্ছন্নতা শাখার কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহম্মদ বলেন, সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতাকর্মীরা আন্দোলন করেছিলো। পৌর প্রশাসক তাদের নিয়ে বসেছেন এবং পরবর্তীতে ময়লা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে পরিচ্ছন্নতাকর্মীরা এসে কাজ করেন। তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে পৌর কর্তৃপক্ষের যে নির্দেশনা ছিলো, তা নিয়েও বড়ো কোনো জটিলতা নেই।

তবে শহরের কিছু অংশে এখনো কেন ময়লার স্তূপ রয়ে গেছে—এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা এবং নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

উদ্ভুদ পরিস্থিতিতে শহরের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে সব ময়লা-আবর্জনা অপসারণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে...
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর