সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। 

সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক সভাপতি এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাদের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

গত বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি রেস্তোরাঁয় এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের রায়ে গঠিত হয় নতুন কমিটি। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। 

নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।

সভায় সিজেএফডি’র নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিতন হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক হয়েছে দৈনিক ভোরের কাগজের কাান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কন্ঠ এর সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক হন মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।

১৫ সদস্যের কমিটিতে সাত কার্যনির্বাহী সদস্য হয়েছেন: প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নক্শী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে নির্বাচিত ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ সিজেএফডি’র সার্বিক কার্যক্রম আরও গঠনমূলক ও বেগবান করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে সদস্যদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন-সম্ভাবনাকে জাতীয় পরিসরে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকার কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জাতীয় পরিসরে তুলে ধরার প্রত্যয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্টস ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।

আরবিএস
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিরঝিল থানার মামলায় নতুন করে গ্রেপ্তার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। এত বছরেও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের কোনো বিচার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন তারা।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর