ঢাকার বিভিন্ন সড়কে অবরোধ, বিকল্প ব্যবহারের আহবান

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই অবরোধের জেরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এক বার্তায় নাগরিকদের এই ট্রাফিক আপডেট জানিয়েছে।

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয়ের অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা।
  • মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরে নেমেছে শিক্ষার্থীরা।
  • সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।
  • উত্তরা থেকে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেছে।

ডিএমপি জানায়, সড়ক অবরোধের কারণে যানবাহনের দীর্ঘ সারি ইতিমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যাত্রীরা।

পরিস্থিতি বিবেচনা করে সম্মানিত নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সড়কগুলোতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

একাত্তর/এসি
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে টিভিইটি (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ)-এর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। 
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর