ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ আট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

ঢাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের সাত জনসহ মোট আট জন আহত হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করেন। 

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামী ফাউন্ডেশন সংলগ্ন ( বাসা নং-২০৪/এফ) টিনশেডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-  মো. আব্দুল জলিল মিয়া, তার স্ত্রী আনেজা বেগম, ছেলে আসিফ, সাকিব, আসিফের স্ত্রী মনিরা, আব্দুল জলিলের নাতনি ইভা ও ইশা। এছাড়া কলোনিতে বসবাস করা আরও একজন দগ্ধ হয়েছেন। 

দগ্ধ আসিফ ও সাকিব জানান, রাতে টিনশেড বাসায় পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলো পরিবারটির সাত সদস্য। ভোরের দিকে তাদের মা আনেজা বেগম রান্না করতে যান। দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বাড়িতে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই সাতজনই দগ্ধ হন। আসিফের স্ত্রী মনিরা আট মাসের অন্তঃস্বত্তা। তাকে ঢামেকের গাইনী ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আহত আনেজা বেগমের অবস্থা গুরুতর। দীর্ঘদিন থেকেই গ্যাস লিকেজ সম্পর্কে বাসার মালিককে জানানো হলেও ব্যবস্থা নেইনি বলে অভিযোগ করেন আহতরা।

একাত্তর/এসি
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর