সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালিত

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। 

মাহবুব আলী খান কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালে দেশের জন্য তার অবদান ছিল অপরিসীম। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও ত্যাগের অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন তার দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্যরা। 

সকালে বনানীর সামরিক কবরস্থানে যান মাহবুব আলী খানের পরিবারের সদস্যরা। সেখানে তারা পরিবারের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন। এ উপলক্ষে সামরিক কবরস্থান প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন ।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ অগস্ট তিনি মারা যান।

মাহবুব আলী খান বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। তার স্ত্রী সৈয়দ ইকবাল মন্দ বানু। তাদের দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান। 

সকালে মাহবুব আলীর সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে মরহুমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর সদস্যরা তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। 

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। 

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি প্রশাসক মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। 

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এদিকে সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হয়। এছাড়াও বাদ আসর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
ঢাকা মহানগরের যানজট নিরসনে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের (ইনার সার্কুলার রিং রোড) কাজ দ্রুত শেষ করতে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর