আপিল ও হাইকোর্ট দুর্নীতিমুক্তে এক মাসের আলটিমেটাম খোকনের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ না নিলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্ট বিভাগে এমন অনেক বিচারপতি রয়েছেন, যারা বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। তাদের বিষয়ে দ্রুত অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহবান জানান তিনি।

এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিবেশ রক্ষায় আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট এলাকার ভেতরে গড়ে ওঠা বস্তি বা অবৈধ স্থাপনা উচ্ছেদের তাগিদ দেন সুপ্রিম কোর্ট বারের এই শীর্ষ নেতা।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে ঘটে যাওয়া এক বাদানুবাদের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার খোকন বলেন, ওই ঘটনায় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

একাত্তর/এসি
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নতুন দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হচ্ছে না। নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর