সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

রাজধানীর মগবাজার এলাকায় জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ গুলির ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িটিতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না। 

হাতিরঝিল থানা-পুলিশ জানায়, কারা এবং কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

সংগীতাঙ্গনের পাশাপাশি দেশের ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি অতীতে বিসিবির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজধানীর বুড়ো ভোরে তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় তার অনুরাগী ও সংশ্লিষ্ট মহল জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিলো এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে।

একাত্তর/এসি
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া–গ্রিন রোড এলাকায় এই ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার...
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অবৈধ জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযানকারী দলের সদস্যরা। হামলায় গলাচিপা থানার এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন।
ঝিনাইদহে ‘পরকীয়া সম্পর্কে’র অভিযোগ তুলে এক নারীর (৩৫) মাথার চুল কেটে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাগলাকানাই এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ৯টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর